সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

‘মুহাম্মদ’ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তাৎপর্য ও ফযিলত

  1. বিষয়ঃ ‘মুহাম্মদ’ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) নামের তাৎপর্য ও ফযিলত (প্রথম পর্ব)।
---মুহাম্মদ সৈয়দুল হক

★প্রারম্ভিকাঃ
‘‘উরজ্ য়্যামেন্ নজ্দ হেজাজ্ তাহামা ইরাক শাম
মেসের ওমান্ তিহারান-স্বরি’ কাহার বিরাট নাম,
পড়ে-                      সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।’’
‘‘গুঞ্জরি ওঠে বিশ্ব-মধুপ- ‘আসিল মোহাম্মদ’
অভিনব নাম শুনিল রে- ধরা সেদিন ‘মোহাম্মদ’
এতদিন পরে এল ধরার প্রশংসিত ও প্রেমাস্পদ।’’
                                   (কাজী নজরুল ইসলাম)
যাবতীয় গুণগান বিশ্বজগতের রহমান- আল্লাহ তায়ালার জন্য, যিনি প্রশান্তসম গোণাহগার উম্মতের প্রতি এমন এক রাসূল (দ.) প্রেরণ করেছেন, যিনি একই সাথে অধিক প্রশংসিত এবং সর্বাধিক প্রশংসাকারী। অগুণিত দরুদ ও সালামের নজরানা সেই মহান সত্ত্বা- মুহাম্মদ (দ.) এঁর প্রতি, যাঁর নুরানী নাম মুবারক স্বয়ং রাব্বুল আলামিনই রেখেছেন, যাঁর প্রশংসা স্রষ্টা থেকে সৃষ্টি পর্যন্ত সর্বত্র বিরাজমান। (বাহারে শরীয়ত, অধ্যায়-১৬, ৩য় খন্ড, পৃষ্টা- ৬০১)
এমন এক বিষয়ে রচনা লিখতে মনস্থ করেছি, যে বিষয়টির মাধ্যমে একদিক দিয়ে সৃষ্টি জগতের সূচনা, অপর দিক দিয়ে এঁটির কারিশমার পুরোপুরি প্রকাশের মাধ্যমেই প্রতিফল দিবসের যবনিকা ঘটবে। মূলত এঁই নাম এবং নামটির মহান ধারক-বাহকের অতুল কারিশমাতেই সৃষ্টি জগতের যাবতীয় খেল আপন আপন অবস্থানে তাদের বাসস্থান গড়ে নিয়েছে। তাই উপরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এমন ক’টি পঙক্তি দিয়ে রচনার অবতারণা করেছি, যে লাইন ক’টিতে কবি বিশ্বের বিভিন্ন দেশের নাম উল্লেখ পূর্বক বুঝাতে চেয়েছেন যে, পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে ‘মুহাম্মদ’ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াল্লাম) নামের স্মরণ চলমান। এবার আসা যাক মুল কথায়-

★‘মুহাম্মদ’ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামের তাৎপর্য ও ইতিহাসঃ  
                                          ‘মুহাম্মদ’ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামের তাৎপর্য ও ফযিলত নিয়ে আলোচনার পূর্বেই ‘মুহাম্মদ’ শব্দের বিশ্লেষণ করে নেয়া যাক-

★‘মুহাম্মদ’ শব্দের বায়োডাটাঃ 
                                            ‘মুহাম্মদ’ শব্দের মুল ধাতু হচ্ছে- ‘হা’ ‘মিম’ ‘দাল’ তথা ‘হামদুন’। যার অর্থ প্রশংসা, স্তুতি, সুুনাম, কৃতজ্ঞতা, প্রতিদান ইত্যাদি। আর মুহাম্মদ শব্দের অর্থ হলো- অতীব প্রশংসিত। হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খাঁন নঈমী (রহ.) ‘তফসিরে নঈমী’তে এভাবেই অর্থ করেছেন- চারিদিকে, সর্বদা, সকল ভাষায়, সকল যুগে প্রশংসিত। মোদ্দাকথা এটাই যে, হুজুর পুরনুর (দ.) যেমনি ভাবে সকল নবীদের সরদার, তেমনি ভাবে তাঁর নুরানী নাম মোবারকও সকল নামের ঊর্ধ্বে, তথা নামের সরদার। কবির মনের মাধুরিতে অতি চমৎকারভাবে ফুটে উঠেছে-
 ‘‘নুহ ও খলিল ও ঈসা ও মুসা, ছবকা হে আঁকা নামে মুহাম্মদ
 দৌলত জু চাহো দোনো জাঁহা কি, করলো ওয়াজীফা নামে মুহাম্মদ
পায়ে মুরাদে দোনো জাঁহা মে, জিসনে পুকারা নামে মুহাম্মদ’’। (কারবালায়ে বখশিশ, পৃষ্ঠা- ৭০)

★‘মুহাম্মদ’ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) নামের অন্তরালে অজানা ইতিহাসঃ
বিভিন্ন রেওয়ায়েতের ভিত্তিতে মানব সমাজে এ কথা প্রসিদ্ধ যে, নবীজির নাম মোবারক ‘মুহাম্মদ’, তাঁর সম্মানিত দাদাজান আবদুল মোত্তালিব রেখেছিলেন। কথা সত্য এবং বিশুদ্ধ (সীরাতে হালভীয়া, প্রথম খন্ড)। এ প্রসঙ্গে কাজী নজরুল ইসলাম ‘মরুভাস্করে’ এভাবেই লিখেছেন, 
“কহিল মুত্তালিব বুকে চাপি’ নিখিলের সম্পদ-
‘নয়নাভিরাম! এ শিশুর নাম রাখিনু ‘মোহাম্মদ’।”

তবে এ মহান নাম মুবারক যে সর্বপ্রথম স্বয়ং রাব্বুল আলামিনই রেখেছেন, এ ইতিহাস ক’জনেই বা জানে? যাবতীয় ক্ষমতার একচ্ছত্র মালিক, ‘কুন’ শব্দের কারিশমাতে যিনি সমগ্র কায়েনাত সৃষ্টি করেছেন, সেই মহান সত্ত্বা যখন আপন প্রভূত্ব প্রকাশ করবার ইচ্ছা করলেন, তখনই নিজের কুদরতি নুর মোবারক থেকে নুর নিয়ে আদেশ করলেন- ‘কু-নী হাবিবী মুহাম্মাদান’! খোদার খোদায়ী খেল্ বুঝা মুশকিল! ‘অতি প্রশংসিত’ সম্বোধন করে যাঁকে সৃষ্টি করলেন, তিনি আপন সত্ত্বাকে আপন রূপে প্রকাশ পাওয়া মাত্রই সিজদায় পড়ে যা উচ্চারণ করেছিলেন, তা- ‘আলহামদুলিল্লাহ্’-‘সমস্ত প্রশংসা আল্লাহর জন্য’! আশেক-মাশোকের ব্যাপারটা ঠিক এমনই- প্রথম জন দু’লাইন প্রশংসা করলে, পরের জন খুব করে চায় যে, সে অন্তত চার লাইন করবে। তাইতো আল্লাহ তায়ালার ‘মুহাম্মদ’ সম্বোধনের পরিবর্তে নবীজি খোদার প্রশংসায় বেছে নিলেন ‘মুহাম্মদ’ শব্দের ‘মাদ্দাহ’কেই। কেননা ব্যাকরণের দৃষ্টিতে মুল ধাতুর ব্যাপকতার চেয়ে অধিক বিশ্লেষণ যোগ্য আর কিছুই নেই। তাই নবীজি খোদার প্রশংসায় খোদার দেয়া আপন নামের ধাতুকেই নির্বাচিত করলেন, যাতে করে ‘প্রশংসা’রও যিনি স্রষ্টা, তাঁর প্রশংসার যাতে কোন কমতি না হয়। সুবহানাল্লাহ্! (বাহারে শরীয়ত, অধ্যায়-১৬, ৩য় খন্ড, পৃষ্টা- ৬০১)

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মসলকে আলা হযরত

বিষয়ঃ মসলকে আলা হযরতঃ একটি তাত্ত্বিক পর্যালোচনা। —মুহাম্মদ সৈয়দুল হক শিক্ষার্থী: জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা। ফলপ্রার্থী: ফাযিল প্রথম বর্ষ ★প্রারম্ভিকাঃ  “তমসা ঘেরা এ দুনিয়ার মানুষ দেখিলো সেদিন পথ দীনের আকাশে উদিল যেদিন ‘মসলকে আলা হযরত’ বতুলতায় ভরা এ উপমহাদেশ পেয়েছে সেদিন দিশা রবিসম সে মসলক-গুণে কেটে গেছে অমানিশা।” যাবতীয় প্রশংসা সেঁ মহীয়ান সত্ত্বা আল্লাহর জন্য, যিনি আমাদেরকে শ্রেষ্ঠ নবির শ্রেষ্ঠ উম্মত হিসেবে কবুলের পাশাপাশি শ্রেষ্ঠ মুজাদ্দিদ ইমাম আলা হযরত (রহ.)’র মসলকে কবুল করেছেন। অগুনতি দরুদ ও সালামের নজরানা সেঁ দুজাহানের বাদশা নবি মুহাম্মদ (দ.) এর পাক কদমে, যাঁর অশেষ করুণায় তাঁরই নির্ধারিত যুগের মহান দিকপাল ইমাম আহমদ রেযা খাঁন (রা.)’র মসলকের শামীয়ানায় আমরা আশ্রিত। ইসলামের সকল যুগের সকল সূর্যসন্তানদের প্রতি সশ্রদ্ধ সালামপূর্বক স্মরণ করছি যাঁর পথ-মত তথা ’মসলক’ নিয়ে লিখতে বসেছি, যুগের সে মহান সংস্কারক, আঁধারে আলোকরশ্মি, দোজকের তাপদাহে জান্নাতি পবন, অথৈ সমুদ্রে জাহাজের কাণ্ডারিতুল্য ইমাম আহমদ রেযা খাঁঁন ব্রেলভী (রা.) কে, যিনি এ পৃথিবীতে না এলে ইসলাম-সূর্য এদ্দিনে হয়ত তাঁর...

প্রশংসিত ৮

 প্রশংসিত-৮ ১. আকাশে ঘনঘন বিদ্যুতের চমক। আগুনের গোলার মতো আলোর রেখা। তিরের গতিতে ছোটে গিয়ে এক জায়গায় অদৃশ্য। যেন দক্ষ শিকারির তাক করা অলঙ্ঘনীয় অভীষ্ট। মিস হওয়ার সুযোগ-ই নেই। মক্কার আকাশে এমন অগ্নিতিরের গতিবিধি বেড়ে গেছে কিছুদিন ধরে। জিন-শয়তানদের মাঝে চরম হতাশা! আকাশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে পালিয়ে মরছে। আত্মগোপনের চেষ্টায় মগ্ন কেউকেউ। দুষ্টু জিনদের একদলের সাথে অপর দলের সাক্ষাৎ হলো। বন্ধুগণ, ঘটনা কী? আমাদের প্রতি উল্কাবৃষ্টি শুরু হলো কেন হঠাৎ? শয়তানের সাহায্যে ফেরেশতাদের গোপন কথায় আড়িপাতা কঠিন হয়ে পড়েছে ইদানীং। গণকদের কাছে তথ্য সরবরাহ করতে পারছি না। এই কারণে তাদের অত্যাচার সহ্য করতে হচ্ছে। অপরদল শোনালো বিষ্ময়কর দুঃসংবাদ! আপন সম্প্রদায়কে সতর্ক করে বললো—আড়িপাতা বন্ধ করো। “আমরা ফেরেশতাদের মুখে এমন এক কিতাবের পাঠ শুনেছি, যা ইতোপূর্বের কিতাবগুলোকে সত্যায়িত করে এবং সত্য ও সরল পথের দিশা দেয়।” (সুরা ৪৬: ২৯-৩০)। অতঃপর হতাশ জিনসকল হেদায়েতের আশায় মক্কায় নেমে আসতে শুরু করলো… ২. ছোটোখাটো এক পূজোমণ্ডপ। মূর্তির উদ্দেশে সেখানে বাছুর বলি হয়েছে। কাচা মাংসের ভাগ নিতে উপস্থিত মক্কার অন্যতম বীরশার...

রমজান মাহিনা

রমজান মাহিনা —মুহাম্মদ সৈয়দুল হক দ্বারে এসেছে আবার, সেই রহম খোদার রমজান মাহিনা ধরা পেয়েছে আবার খরা পেরিয়ে জোয়ার— রহমত খজিনা। মাফ করিবে খোদায়; হাঁফ ছেড়েছে সবাই সিজদায় পড়ে আজ, পাপ নিয়াছে বিদায় সাফ হয়েছে হৃদয় কোলাহল করে রাজ। ছেড়ে শয়তানি কাম, পড়ে খোদার কালাম, চোখে পর্দা-দখল, হাতে তসবির দান, মুখে জপ সোবহান হাঁকে মসজিদে চল। দেখো জনম-খাদক; যার খাওয়াটাই শখ সদা খাই খাই রব, ডরে এক আল্লার—ঘরে থেকে অনাহার করে সুখ অনুভব। নিয়ে উপাদেয় সব, সবে রয়েছে নিরব পেটে ক্ষুধা-অস্থির— প্রভু দেয়নি আদেশ তাই করে সমাবেশ পড়ে দোয়া-তকবির। রব উঠে তসলিম, ওরে ওরে মুসলিম সম্ভাষে মালায়েক, সব জান্নাতি দ্বার খোলে প্রভু-করুণার ক্ষমে শত নালায়েক। লভে স্বর্গী সুবাস বহে মুক্ত বাতাস পুরো ধরণী অতল শুধু মুসলিম নয় যত ধর্ম ধরায় সেথা মিশেছে সকল।