সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

রোযা না রাখার পরিণতি

রোযা না রাখার পরিণতি

-মুহাম্মদ সৈয়দুল হক


‘হে ঈমানদারগণ! তোমাদের উপর রোযা ফরজ করা হয়েছে, যেমনি ভাবে করা হয়েছিলো তোমাদের পূর্ববর্তীদের উপর। যাতে করে তোমরা তাকওয়া হাসিল করতে পারো’ (বাকারা-১৮৩)। রমজানের রোযা রাখা ফরজ। ইসলামের পাঁচ স্তম্ভের মধ্যে তৃতীয়। নামাযের পরেই এর অবস্থান। রাখতেই হবে। নির্দিষ্ট ওজর ব্যাতীত অজুহাত দেখানোর সুযোগ নেই। ইচ্ছা করে ফরজ আদায় না করা কবিরা গুনাহ। ইসলামী শরিয়ত মতে ‘তওবা’ ছাড়া আল্লাহ পাকের দরবারে এই পাপের কোনো ক্ষমা নেই। অনেকেই ইচ্ছা করে রোযা রাখে না। যারা মাহে রমজান পাওয়ার পরও রোযা রাখে না এবং এই মাসকে সম্মান করে না, তাদের মত দুর্ভাগা আর কে আছে? কেউ নাই।


রোযা কী?

রোযা ফার্সি ভাষার শব্দ। যেমনি  ভাবে নামাযের আরবি ‘সালাত’, তেমনি ভাবে রোযার আরবি ‘সওম’। অর্থ ‘বিরত থাকা’। শরীয়তের পরিভাষায় ‘সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার, স্ত্রী সহবাস ও যাবতীয় অশ্লিল ও মন্দকাজ থেকে বিরত থাকাই রোযা’।


রোযা না রাখলে কী হয়? 

শরীরে রোগ হলে চিকিৎসা গ্রহণ করতে হয়। না করলে ক্ষতি। এই সহজ থিউরি সকলের জানা। তেমনি ভাবে মানুষের কলবেও রোগ হয়। আর এর মিডিসিন হলো খোদার যিকির। রোযার হচ্ছে সে যিকির আদায়ের অন্যতম মাধ্যম। কেননা নামাযের পরেই রোযার স্থান। অতএব, কলবের মরিচীকা দূর করতে রোযা রাখতেই হবে। না রাখলে ক্ষতির সম্মুক্ষীন হওয়া ছাড়া উপায় নাই। এসব কেবল সাধারণ থিউরি, চলুন দেখে আসি রাসুলুল্লাহর হাদীসে পাকে কী লেখা আছে?


★ সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি হযরত আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, ‘রাসুলুল্লাহ (দ.) এরশাদ করেছেন, যে ব্যক্তি রমজানের একটি রোযা শরিয়তের অনুমতি ও রোগাক্রান্ত হওয়া ছাড়া ভেঙ্গেছে, সে সারা জীবন রোযা রাখলেও সেটার কাযা আদায় হবে না। (সহিহ বুখারী, ১ম খণ্ড, হাদীস-১৯৩৪) কী বুঝলেন? আপনার পুরো জিন্দেগীর রোযা মিলেও রমজানের একটি রেযার সমপরিমাণ হবে না, অসম্ভব। হাদিসের ভাষ্যে এটাই প্রমাণ করে। যদিও শরীয়তে এক রোযার বদলে ষাটটি কাযা রোজার হুকুম দিয়েছে, তবুও তা ঐ এক রোযা সিকিভাগের কিনারায় পৌঁছুবে না। আর ঐ ষাটরোজা হলো খোদার কাছে ক্ষমা পাবার বাহানা মাত্র। সওয়াবে ক্ষেত্রে উভয়ের ব্যবধান যোজন-যোজন। অথচ আমরা সে রোযার ব্যাপারে কতই না উদাসীন!


★একই রাবী থেকে বর্ণিত আরেকটি হাদিসে পাক পড়ুন। তিনি বলেন, রাসুলে আকরাম (দ.) ইরশাদ করেছেন, ঐ ব্যক্তির নাক ধূলিমলিন হোক, যার নিকট আমার নাম নেওয়া হয়েছে কিন্তু সে আমার উপর দরুদ পড়েনি, আর ঐ ব্যক্তির নাকও ধূলিমলিন হোক, যে রমজান মাস পেয়েছে কিন্তু তার মাগফিরাত হওয়ার আগেই সেটা তার কাছ থেকে অতিবাহিত হয়ে গেছে। (মুসনাদে আহমদ, ৩য় খণ্ড, হাদীস-৭৪৫৫) উল্লেখ্য যে, আরবি ভাষায় ‘নাক ধূলিমলিন হোক’ কথাটি অভিশাপ অর্থে ব্যবহৃত হয়। যে ব্যক্তি রোযা রাখে না, সে কতই না হতভাগা, তাকে স্বয়ং রাসুলুল্লাহ ভৎর্সনা করছেন। বদদোয়া দিচ্ছেন। আর যাকে আল্লাহর রাসূল অভিশাপ প্রদান করেন, তার কি মুক্তির উপায় আছে?


★প্রসিদ্ধ সাহাবি হযরত জাবির ইবনে আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, ‘রাসূলুল্লাহ (দ.) এর ফরমান, ‘যে ব্যক্তি রমজান মাস পেয়েছে আর তাতে রোযা রাখলো না, সে ব্যক্তি হতভাগা। যে ব্যক্তি আপন পিতামাতাকে কিংবা উভয়ের যে কোনো একজনকে পেয়েছে কিন্তু তাঁর সঙ্গে সদ্ব্যবহার করেনি, সেও হতভাগা। আর যার নিকট আমার নাম উল্লেখ করা হয়েছে কিন্তু সে আমার উপর দরুদ শরীফ পাঠ করেনি, সেও হতভাগা। (মাজমাউয যাওয়ায়িদ, ৩য় খণ্ড, ৩৪০ পৃষ্ঠা) এ হাদিসেও সুস্পষ্টভাবে বলা হয়েছে, যে রমজান মাস পেয়েও রোযা রাখলো না, তার মত দুর্ভাগা আর কেউ নেই। অতএব, দুর্ভাগাদের দলে না ভিড়ে, রোযা রেখে সৌভাগ্যশালীদের দলে ভিড়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে।


★অনেকে সাহরি খেয়ে রোযা রাখে। আবার মধ্যখানে ভেঙ্গেও ফেলে। তাই রোযা রেখে ওজর ব্যাতীত মধ্যখানে তথা ইফতারের পূর্বে ভেঙ্গে ফেলার পরিনাম কী হতে পারে? সে ব্যপারেও একটু জানা দরকার। প্রখ্যাত সাহাবি হযরত আবু উমামা বাখেলী (রা.) বলেন, ‘আমি রাসুলুল্লাহ (সা.) কে বলতে শুনেছি, তিনি বলেছেন, ‘আমি ঘুমিয়ে ছিলাম, তখন স্বপ্নে দুজন লোক আমার নিকট আসলো। আর আমাকে এক দুর্গম পাহাড়ের উপর নিয়ে গেলো। আমি যখন পাহাড়ের মাঝখানে পৌঁছুলাম, তখন ভয়ঙ্কর আওয়াজ শুনতে পেলাম। আমি বললাম, এসব কিসের আওয়াজ? তখন আমাকে বলা হলো, এটা জাহান্নামীদের আওয়াজ। তারপর আমাকে আরো সামনে নিয়ে যাওয়া হলো, তখন আমি এমন কিছু লোকের পাশ দিয়ে যাচ্ছিলাম, যাদেরকে তাদের পায়ের রগ দ্বারা গোড়ালীতে বেঁধে উপুড় করে ঝুলানো হয়েছে। আর তাদের চিবুকগুলো ছিড়ে ফেলা হয়েছে। ফলে সেগুলো থেকে রক্ত প্রবাহিত হচ্ছিল। তখন আমি জিজ্ঞেস করলাম এরা কারা? উত্তর আসলো, এর ঐসব লোক, যারা রোযা ভঙ্গ করতো এরই পূর্বে যখন রোযার ইফতার করা হালাল।অর্থাৎ- ইফতারের পূর্বে রোযা ভেঙ্গে ফেলতো। (সহিহ ইবনে হাব্বান, ৯ম খণ্ড)


উপরের আলোচনা থেকে এ কথা সুস্পষ্ট যে, রোযা পালণের মাধ্যমে যেমনি ভাবে অগুণিত কল্যাণ রয়েছে, তেমনি ভাবে রোযা না রাখলেও তার জন্য রয়েছে অপরিসীম শাস্তি। অতএব, আমাদের করণীয় হলো যথাযত ভাবে মাহে রমজানের রোযা পালণ করা। প্রিয় মুসলিম ভাই-বোনেরা! আসুন আমরা প্রত্যেকে মহান আল্লাহ ও তাঁর প্রিয় হাবিব (দ.) এর সন্তুষ্টির লক্ষ্যে পবিত্র মাহে রমজানে সওম তথা রোযা পালন করি। অন্যদেরকেও রোযা পালণে উৎসাহিত করি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

প্রশংসিত ৮

 প্রশংসিত-৮ ১. আকাশে ঘনঘন বিদ্যুতের চমক। আগুনের গোলার মতো আলোর রেখা। তিরের গতিতে ছোটে গিয়ে এক জায়গায় অদৃশ্য। যেন দক্ষ শিকারির তাক করা অলঙ্ঘনীয় অভীষ্ট। মিস হওয়ার সুযোগ-ই নেই। মক্কার আকাশে এমন অগ্নিতিরের গতিবিধি বেড়ে গেছে কিছুদিন ধরে। জিন-শয়তানদের মাঝে চরম হতাশা! আকাশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে পালিয়ে মরছে। আত্মগোপনের চেষ্টায় মগ্ন কেউকেউ। দুষ্টু জিনদের একদলের সাথে অপর দলের সাক্ষাৎ হলো। বন্ধুগণ, ঘটনা কী? আমাদের প্রতি উল্কাবৃষ্টি শুরু হলো কেন হঠাৎ? শয়তানের সাহায্যে ফেরেশতাদের গোপন কথায় আড়িপাতা কঠিন হয়ে পড়েছে ইদানীং। গণকদের কাছে তথ্য সরবরাহ করতে পারছি না। এই কারণে তাদের অত্যাচার সহ্য করতে হচ্ছে। অপরদল শোনালো বিষ্ময়কর দুঃসংবাদ! আপন সম্প্রদায়কে সতর্ক করে বললো—আড়িপাতা বন্ধ করো। “আমরা ফেরেশতাদের মুখে এমন এক কিতাবের পাঠ শুনেছি, যা ইতোপূর্বের কিতাবগুলোকে সত্যায়িত করে এবং সত্য ও সরল পথের দিশা দেয়।” (সুরা ৪৬: ২৯-৩০)। অতঃপর হতাশ জিনসকল হেদায়েতের আশায় মক্কায় নেমে আসতে শুরু করলো… ২. ছোটোখাটো এক পূজোমণ্ডপ। মূর্তির উদ্দেশে সেখানে বাছুর বলি হয়েছে। কাচা মাংসের ভাগ নিতে উপস্থিত মক্কার অন্যতম বীরশার...

রমজান মাহিনা

রমজান মাহিনা —মুহাম্মদ সৈয়দুল হক দ্বারে এসেছে আবার, সেই রহম খোদার রমজান মাহিনা ধরা পেয়েছে আবার খরা পেরিয়ে জোয়ার— রহমত খজিনা। মাফ করিবে খোদায়; হাঁফ ছেড়েছে সবাই সিজদায় পড়ে আজ, পাপ নিয়াছে বিদায় সাফ হয়েছে হৃদয় কোলাহল করে রাজ। ছেড়ে শয়তানি কাম, পড়ে খোদার কালাম, চোখে পর্দা-দখল, হাতে তসবির দান, মুখে জপ সোবহান হাঁকে মসজিদে চল। দেখো জনম-খাদক; যার খাওয়াটাই শখ সদা খাই খাই রব, ডরে এক আল্লার—ঘরে থেকে অনাহার করে সুখ অনুভব। নিয়ে উপাদেয় সব, সবে রয়েছে নিরব পেটে ক্ষুধা-অস্থির— প্রভু দেয়নি আদেশ তাই করে সমাবেশ পড়ে দোয়া-তকবির। রব উঠে তসলিম, ওরে ওরে মুসলিম সম্ভাষে মালায়েক, সব জান্নাতি দ্বার খোলে প্রভু-করুণার ক্ষমে শত নালায়েক। লভে স্বর্গী সুবাস বহে মুক্ত বাতাস পুরো ধরণী অতল শুধু মুসলিম নয় যত ধর্ম ধরায় সেথা মিশেছে সকল।

মসলকে আলা হযরত

বিষয়ঃ মসলকে আলা হযরতঃ একটি তাত্ত্বিক পর্যালোচনা। —মুহাম্মদ সৈয়দুল হক শিক্ষার্থী: জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা। ফলপ্রার্থী: ফাযিল প্রথম বর্ষ ★প্রারম্ভিকাঃ  “তমসা ঘেরা এ দুনিয়ার মানুষ দেখিলো সেদিন পথ দীনের আকাশে উদিল যেদিন ‘মসলকে আলা হযরত’ বতুলতায় ভরা এ উপমহাদেশ পেয়েছে সেদিন দিশা রবিসম সে মসলক-গুণে কেটে গেছে অমানিশা।” যাবতীয় প্রশংসা সেঁ মহীয়ান সত্ত্বা আল্লাহর জন্য, যিনি আমাদেরকে শ্রেষ্ঠ নবির শ্রেষ্ঠ উম্মত হিসেবে কবুলের পাশাপাশি শ্রেষ্ঠ মুজাদ্দিদ ইমাম আলা হযরত (রহ.)’র মসলকে কবুল করেছেন। অগুনতি দরুদ ও সালামের নজরানা সেঁ দুজাহানের বাদশা নবি মুহাম্মদ (দ.) এর পাক কদমে, যাঁর অশেষ করুণায় তাঁরই নির্ধারিত যুগের মহান দিকপাল ইমাম আহমদ রেযা খাঁন (রা.)’র মসলকের শামীয়ানায় আমরা আশ্রিত। ইসলামের সকল যুগের সকল সূর্যসন্তানদের প্রতি সশ্রদ্ধ সালামপূর্বক স্মরণ করছি যাঁর পথ-মত তথা ’মসলক’ নিয়ে লিখতে বসেছি, যুগের সে মহান সংস্কারক, আঁধারে আলোকরশ্মি, দোজকের তাপদাহে জান্নাতি পবন, অথৈ সমুদ্রে জাহাজের কাণ্ডারিতুল্য ইমাম আহমদ রেযা খাঁঁন ব্রেলভী (রা.) কে, যিনি এ পৃথিবীতে না এলে ইসলাম-সূর্য এদ্দিনে হয়ত তাঁর...