সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

অমৃতভাণ্ডার

অমৃতভাণ্ডার

-মুহাম্মদ সৈয়দুল হক


অমৃত পান করিতে চাও কি

তোমরা- পান করিতে চাও?

অবিলম্বে তরা করে

মাইজভাণ্ডারে যাও; তবে সব

মাইজভাণ্ডারে যাও......


এমন ডাকা ডাকো তোমরা

যে ডাকেতে দিবেন সাড়া

যে ডাকেতে গাউছে ধনের

কূল-কিনারা পাও; তবে সব

মাইজভাণ্ডারে যাও........


গাউছে ধনের অমৃত রস

পানে থাকে না যে বয়স

প্রেমের বাড়ির রসের হাঁড়ি

তাড়াতাড়ি নাও; তবে সব

মাইজভাণ্ডারে যাও..........


মজে গাউছে ধনের প্রেমে

জপো তাঁরে দমে দমে

দম বিজয়ী-দমের বাড়ি

দেখে সবে চাও; তবে সব

মাইজভাণ্ডারে যাও..........

মন্তব্যসমূহ