সাধনের কায়দা জানি না
-মুহাম্মদ সৈয়দুল হক
সাধনের কায়দা জানি না,
সাধনের কায়দা জানি না
কোন সাধনে পাবো তোমায়,
ওহে মাওলানা।
নাপাক জবানের বোলে,
বন্ধ ফটক যায় কি খোলে?
চক্ষুপরে পর্দা দোলে,
দেখেও দেখি না-ঐ
অন্ধকারে হাতড়ে মরি,
কিভাবে আর কি যে করি?
কি ধরিতে কি যে ধরি,
বুঝতে পারি না-ঐ
পা দুখানা চলে বেভুল,
যে পথে যায় পায় না যে কুল
ঘুরি শুধু একুল-অকুল,
সন্ধান মেলে না-ঐ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন