সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

রাঙা প্রভাত

পীরানা পীর অলিকুল সম্রাট মহিউদ্দিন আবদুল কাদের জিলানী (রহ.) স্মরণে--

  ♥রাঙ্গা প্রভাত♥

    __মুহাম্মদ সৈয়দুল হক

~~~~~~~~~~~~~~~~

ঊষার আকাশ রাঙ্গিল আজ

দীনে পেলো পূর্ণতা

সুফিরাজের ছোঁয়া পেয়ে

দূরে গেলো শূন্যতা।


পাপাচারির পাপের বোঝায়

জীর্ণ গাত্র শীর্ণ বল

ধুঁকে ধুঁকে শেষ-নিঃশেষ

হচ্ছিলো তা অনর্গল।


আযাযিলের দুষ্টু ছলে

নরাধমে গেলো চলে

তাইনা দেখে খোদার দীনে

হজি মজি যাচ্ছে গলে।


ঠিক তখনি পড়শি দয়াল

উজ্জিবনে আপন দীনে

পাঠালেন তার প্রিয় ভাজন

জীবন দানি মহিউদ্দিনে।


কান্ডারি সে উদ্দারিল

পাপের পরশ দূর করিল

আপন গুণে গুণান্বিত

জগৎ জুড়ে সাওয়ারিল।


গর্ভে বসে শিখে কোরআন

বাঁচায় মাতার সতি সম্মান

জন্মদিনেই রাখলো রোজা

কারণ সেদিন প্রথম রমজান।


সদা সত্য মায়ের আদেশ

যাত্রা ছিল দূরের বিদেশ

অস্তিনেরই ধন ছাড়িল

রক্ষিতে সে গুরু নির্দেশ।


সত্যবাদির সতত গুণে

মুগ্ধ জগৎ মুগ্ধ ডাকাত

দস্যুবৃত্তি ছেড়ে এসে

শির ঝুকিয়ে করে সালাত।


অভাগিণীর কান্দন রুলে

আকাশ বাতাশ সব যে বলে

পুত্র তারি অনেক বছর

রইল পড়ে পানির তলে।


ঐ দেখা যায় বর সাওয়ারি

বধু সমেত দিচ্ছে পাড়ি

মুর্দা জিন্দা করনে ওয়ালা

মোনাজাতে রইল পড়ি।


কে সে মালিক কে সে দয়াল

চোরকে বানায় অলি-আবদাল

বনের বাঘেও করে সালাম

মাশা-আল্লাহ্ কিয়া কামাল!


খোঁজে পায় না সৈয়দ তারে

তাইতো সদা খোঁজে মরে

হয় গো যদি দয়া তাহার

কে তবে আর রুখতে পারে!


চাই না আমি ধন দৌলত

গোলামীর এই বদৌলত

চাইগো তব কৃপার নজর

যে নজরে পাই হাক্বিকত।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

প্রশংসিত ৮

 প্রশংসিত-৮ ১. আকাশে ঘনঘন বিদ্যুতের চমক। আগুনের গোলার মতো আলোর রেখা। তিরের গতিতে ছোটে গিয়ে এক জায়গায় অদৃশ্য। যেন দক্ষ শিকারির তাক করা অলঙ্ঘনীয় অভীষ্ট। মিস হওয়ার সুযোগ-ই নেই। মক্কার আকাশে এমন অগ্নিতিরের গতিবিধি বেড়ে গেছে কিছুদিন ধরে। জিন-শয়তানদের মাঝে চরম হতাশা! আকাশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে পালিয়ে মরছে। আত্মগোপনের চেষ্টায় মগ্ন কেউকেউ। দুষ্টু জিনদের একদলের সাথে অপর দলের সাক্ষাৎ হলো। বন্ধুগণ, ঘটনা কী? আমাদের প্রতি উল্কাবৃষ্টি শুরু হলো কেন হঠাৎ? শয়তানের সাহায্যে ফেরেশতাদের গোপন কথায় আড়িপাতা কঠিন হয়ে পড়েছে ইদানীং। গণকদের কাছে তথ্য সরবরাহ করতে পারছি না। এই কারণে তাদের অত্যাচার সহ্য করতে হচ্ছে। অপরদল শোনালো বিষ্ময়কর দুঃসংবাদ! আপন সম্প্রদায়কে সতর্ক করে বললো—আড়িপাতা বন্ধ করো। “আমরা ফেরেশতাদের মুখে এমন এক কিতাবের পাঠ শুনেছি, যা ইতোপূর্বের কিতাবগুলোকে সত্যায়িত করে এবং সত্য ও সরল পথের দিশা দেয়।” (সুরা ৪৬: ২৯-৩০)। অতঃপর হতাশ জিনসকল হেদায়েতের আশায় মক্কায় নেমে আসতে শুরু করলো… ২. ছোটোখাটো এক পূজোমণ্ডপ। মূর্তির উদ্দেশে সেখানে বাছুর বলি হয়েছে। কাচা মাংসের ভাগ নিতে উপস্থিত মক্কার অন্যতম বীরশার...
ভাবহীন ভাবনার কবিতা-           তোমরা মোরে প্রেম দিয়ো _______মুহাম্মদ সৈয়দুল হক ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ আমি চাই না- কেউ আমায় কবি বলুক চাই বটে- কেউ আমায় প্রেমিক বলুক। আমি প্রেম করতে চাই- পৃথিবীর সবার সাথে প্রেমিক হয়ে বাঁচতে চাই- অপ্রেমী এ বিশ্বটাতে। একটু প্রেম দিও মোরে- আমি পৃথিবী দেবো সব কিছুর বিনীময়ে- একটু খানি প্রেম চাবো। ওগো প্রেম! তুমি বড্ড অপয়া- ছোঁও না মোরে খালি পথে ঘুরে বেড়াও- অপ্রেমীর ছায়ানীড়ে। আমি ব্যাটা পুড়ে মরি-                             তুমি করো বাড়াবাড়ি উল্টো পথে দৌড়াদৌড়ি-                            কে শোনে কার রোনাজারি। তোমরা মোরে প্রেম দিয়ো-                           একটু খানি খোঁজ নিয়ো আমি তবে আমায় দেবো-                                 জেনে রেখো ও প্রিয়ো।...

রমজান মাহিনা

রমজান মাহিনা —মুহাম্মদ সৈয়দুল হক দ্বারে এসেছে আবার, সেই রহম খোদার রমজান মাহিনা ধরা পেয়েছে আবার খরা পেরিয়ে জোয়ার— রহমত খজিনা। মাফ করিবে খোদায়; হাঁফ ছেড়েছে সবাই সিজদায় পড়ে আজ, পাপ নিয়াছে বিদায় সাফ হয়েছে হৃদয় কোলাহল করে রাজ। ছেড়ে শয়তানি কাম, পড়ে খোদার কালাম, চোখে পর্দা-দখল, হাতে তসবির দান, মুখে জপ সোবহান হাঁকে মসজিদে চল। দেখো জনম-খাদক; যার খাওয়াটাই শখ সদা খাই খাই রব, ডরে এক আল্লার—ঘরে থেকে অনাহার করে সুখ অনুভব। নিয়ে উপাদেয় সব, সবে রয়েছে নিরব পেটে ক্ষুধা-অস্থির— প্রভু দেয়নি আদেশ তাই করে সমাবেশ পড়ে দোয়া-তকবির। রব উঠে তসলিম, ওরে ওরে মুসলিম সম্ভাষে মালায়েক, সব জান্নাতি দ্বার খোলে প্রভু-করুণার ক্ষমে শত নালায়েক। লভে স্বর্গী সুবাস বহে মুক্ত বাতাস পুরো ধরণী অতল শুধু মুসলিম নয় যত ধর্ম ধরায় সেথা মিশেছে সকল।