সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

বসন্ত লেগেছে

★আজি বসন্ত লেগেছে গায়★

______মুহাম্মদ সৈয়দুল হক

~~~~~~~~~~~~~~~~~~

আজি বসন্ত লেগেছে গায়

রোপীয়ান-ফ্রিকান-কোরিয়ান, 

                        দেখে যা ভাই


আজি বঙ্গবউ সেজেছে, দেখে যা- ‘হাল’

ফুলে ফুলে হৃদ-তলে তুলিয়াছে পাল।


আজি সূর্য-কিরণ মাঝে নতুন এক রূপ

মিশিতে রূপাঙ্গনে বাড়িতেছে লোভ।


আজি হাওয়া থরথর-লাগিছে আদর

   অতল-গভীর এই হরিত সাগর।


               আয় ভাই, দেখে যা-

                বঙ্গপাখির গান- শোনে যা

                 দু-চোখ ভরে রূপ- লুটে যা

                  অতুল পানির স্বাদ- পিয়ে যা।


আজি- বৃক্ষরাণী ধরেছে নবসাজ

খুলিলো চক্ষুজোড়া, ফেলে দিলো লাজ


নিয়াছে অঙ্গভরি, গহনা ভরি ভরি

আয় ভাই আয়- দেখে যা তাড়াতাড়ি।


      (অতঃপর ট্রেনটি গন্তব্যে পৌঁছে গেলো! 

               পরবর্তি অংশ- নতুন কোন যাত্রায়)

মন্তব্যসমূহ