সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

নাম মুহাম্মদ (দ

অতুল-অনুপম নাম ‘মুহাম্মদ’ (দ.)

-মুহাম্মদ সৈয়দুল হক


স্রষ্টায় প্রেমে পড়ে সৃজে যাঁর নাম

সৃষ্টিতে অদ্বিতীয় যেঁ নামের দাম


লক্ষ বছর ধরে প্রভূ-সমীপে

ভ্রমেছিলো যেঁই নাম নুরানী রূপে


যেঁ নামের নুর-প্রেমে মজে রহমান

সৃজিলো এ ধরাকুল জগতাসমান


আরশ্ আর কুরসি, লৌহ-কলম

খোদারই সৃজনের সমুদয়  আলম


সবে যাঁর নাম খানা নিলো বুকেপর

জপে যাঁর নাম খানা ধরা-চরাচর


কী গুণে করি হায় তাঁরি বন্দনা

অক্ষম-অধম তা ভেবে পাই না


কী সুরে বাঁধি সেঁ নুরি নামের ‘তান’

ভেবে হায় নাহি পাই, সৈয়দে হয়রান


অতুল-অনুপম নাম ‘মুহাম্মদ’ (দ.)

নিখিল এ আলমের সেরা সম্পদ।


-দ্বিপ্রহর, গ্রামালয়। ২৮ নভেম্বর-১৭

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

প্রশংসিত ৮

 প্রশংসিত-৮ ১. আকাশে ঘনঘন বিদ্যুতের চমক। আগুনের গোলার মতো আলোর রেখা। তিরের গতিতে ছোটে গিয়ে এক জায়গায় অদৃশ্য। যেন দক্ষ শিকারির তাক করা অলঙ্ঘনীয় অভীষ্ট। মিস হওয়ার সুযোগ-ই নেই। মক্কার আকাশে এমন অগ্নিতিরের গতিবিধি বেড়ে গেছে কিছুদিন ধরে। জিন-শয়তানদের মাঝে চরম হতাশা! আকাশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে পালিয়ে মরছে। আত্মগোপনের চেষ্টায় মগ্ন কেউকেউ। দুষ্টু জিনদের একদলের সাথে অপর দলের সাক্ষাৎ হলো। বন্ধুগণ, ঘটনা কী? আমাদের প্রতি উল্কাবৃষ্টি শুরু হলো কেন হঠাৎ? শয়তানের সাহায্যে ফেরেশতাদের গোপন কথায় আড়িপাতা কঠিন হয়ে পড়েছে ইদানীং। গণকদের কাছে তথ্য সরবরাহ করতে পারছি না। এই কারণে তাদের অত্যাচার সহ্য করতে হচ্ছে। অপরদল শোনালো বিষ্ময়কর দুঃসংবাদ! আপন সম্প্রদায়কে সতর্ক করে বললো—আড়িপাতা বন্ধ করো। “আমরা ফেরেশতাদের মুখে এমন এক কিতাবের পাঠ শুনেছি, যা ইতোপূর্বের কিতাবগুলোকে সত্যায়িত করে এবং সত্য ও সরল পথের দিশা দেয়।” (সুরা ৪৬: ২৯-৩০)। অতঃপর হতাশ জিনসকল হেদায়েতের আশায় মক্কায় নেমে আসতে শুরু করলো… ২. ছোটোখাটো এক পূজোমণ্ডপ। মূর্তির উদ্দেশে সেখানে বাছুর বলি হয়েছে। কাচা মাংসের ভাগ নিতে উপস্থিত মক্কার অন্যতম বীরশার...

রমজান মাহিনা

রমজান মাহিনা —মুহাম্মদ সৈয়দুল হক দ্বারে এসেছে আবার, সেই রহম খোদার রমজান মাহিনা ধরা পেয়েছে আবার খরা পেরিয়ে জোয়ার— রহমত খজিনা। মাফ করিবে খোদায়; হাঁফ ছেড়েছে সবাই সিজদায় পড়ে আজ, পাপ নিয়াছে বিদায় সাফ হয়েছে হৃদয় কোলাহল করে রাজ। ছেড়ে শয়তানি কাম, পড়ে খোদার কালাম, চোখে পর্দা-দখল, হাতে তসবির দান, মুখে জপ সোবহান হাঁকে মসজিদে চল। দেখো জনম-খাদক; যার খাওয়াটাই শখ সদা খাই খাই রব, ডরে এক আল্লার—ঘরে থেকে অনাহার করে সুখ অনুভব। নিয়ে উপাদেয় সব, সবে রয়েছে নিরব পেটে ক্ষুধা-অস্থির— প্রভু দেয়নি আদেশ তাই করে সমাবেশ পড়ে দোয়া-তকবির। রব উঠে তসলিম, ওরে ওরে মুসলিম সম্ভাষে মালায়েক, সব জান্নাতি দ্বার খোলে প্রভু-করুণার ক্ষমে শত নালায়েক। লভে স্বর্গী সুবাস বহে মুক্ত বাতাস পুরো ধরণী অতল শুধু মুসলিম নয় যত ধর্ম ধরায় সেথা মিশেছে সকল।

শান্তি মুহাম্মদ দ

=>রচনাটি Shamim Ahmed Talukder কতৃক আয়োজিত প্রতিযোগিতায় ‘দ্বিতীয় স্থান’ লাভ করেছে। বিষয়ঃ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বর্তমান প্রেক্ষাপট। _মুহাম্মদ সৈয়দুল হক শিক্ষার্থীঃ জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া। *ভূমিকাঃ            ‘ওরে পালিয়েছে ধরা হতে যত যুলমত             যবে শান্তির বাণী নিয়ে এলো হযরত’ সমস্ত প্রশংসা যাবতীয় প্রশান্তির একচ্ছত্র অধিপতি মহান রাব্বুল আলামিনের জন্য, যিনি বিশ্ব শান্তির মিশন দিয়ে ধৈর্য্যের বিরল দৃষ্টান্ত, প্রশান্তময় রাসূল হযরত মুহাম্মদ (দ.) কে অশান্তির এই পৃথিবীতে শান্তি স্থাপনের জন্য পাঠিয়েছেন। লাখো-কোটি দরুদ ও সালাম নবীজির কদম মোবারকে, যিনি আল্লাহ প্রদত্ত শান্তির মিশন নিয়ে ধরাধামে আগমণ করেছেন। রচনার বিষয় বস্তু এতই ব্যাপক যে, আমার চিরায়িত কনফিউশন ‘চা না কফি’র মধ্যে পড়তে হলো। যাবতীয় কাটছাট করে অতি সংক্ষেপে শান্তালাপনের দিকে মনোনিবেশ করার প্রয়াস পাচ্ছি। *শান্তি নিয়েই নবীজির আগমণঃ                         ...