সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

হযরতের স্কুল-২

হজরতের স্কুল-২

📝মুহাম্মদ সৈয়দুল হক


“হজরতে শাহ আহমদুল্লাহ কাদেরি

কুতুবুল আকতাবে বেলাদে মাশরেকি”

                        –ইমাম শেরে বাংলা

কুতুবুল আকতাব। স্রষ্টার পক্ষ হতে সময়ের সর্বোচ্চ ক্ষমতাবান। যা ইচ্ছা, যখন ইচ্ছা, করতে পারেন এমন সত্তাই কুতুবুল আকতাব। কুতুবিয়্যত; এটি বেলায়তে কুবরা বা সর্বোচ্চ বেলায়তের এক ভাগের নাম। অপর ভাগ গাউছিয়ত তথা ত্রানকতৃত্ব। যিঁনি যা চান, তা দান করতে পারেন, তিঁনিই গাউছ। 


ইমাম শেরে বাংলার কসিদার শেষে যাওয়া যাক–

“কাদেরিয়ম নারায়ে আঁ গাউছে আজম মি যনম

দম যে শাহে আহমদুল্লাহ কুতবে আলম মি যনম।”–“আমি কাদেরি। আমার শ্লোগান হলো- হজরতে শাহ আহমদুল্লাহ রহ. একই সাথে গাউছুল আজম ও কুতুবে আলম।”


হজরতের বাণী–

“মাই মজজুবে সালেক হোঁ, বায়তুল মুকাদ্দাস মে নামাজ পড়তা হোঁ।” কীভাবে সম্ভব? তিনি তো বাংলাদেশী। থাকেন ভাণ্ডার শরিফ। অথচ নামাজ জেরুজালেমের আকসায়? চলুন, সামনে যাই। উত্তর মেলে কি না দেখা যাক।


ফটিকছড়ির ঈসাপুরের রমিজ উদ্দীন। গেলেন হজে। প্রেমচিত্তে তাওয়াফে বায়তুল্লাহ করছিলেন। দেখেন হজরতও সেখানে। তাওয়াফরত অবস্থায়৷ 


কাবাদর্শন শেষ। কাবার কাবা বাকি। মদিনা মুনাওয়ারায় চলে গেলেন। সেখানেও হজরত। জিয়ারত করছেন৷ রমিজ উদ্দিন জিয়ারতশেষে দুবারই হজরতের সন্ধান করলেন। দুবারই ব্যর্থ। ব্যাপার কী? লোকটা ‘এই আছে এই নাই’!


বাড়ি ফিরে দরবারে গেলেন। লোকেদের কথা শোনে চক্ষু ছানাবড়া! হজ তো আরবে। তিনি নাকি বাড়ি ছেড়ে এযাবত কোথাও যান নি। হাকিকত জানতে চাওয়া হল। হজরত এড়িয়ে গেলেন। বললেন– ‘চুপ থাকাই উত্তম।’ 


এভাবে একবার না। বহুবার বহুলোক তাঁকে মক্কা-মদিনায় দেখে এসেছে। অথচ তিনি একই সময় বাড়িতেও। আবার ভাণ্ডারে বসিয়ে ভক্তদের মক্কা-মদিনায় সায়ের করিয়ে এনেছেন এমন প্রমাণও হাঁড়ি হাঁড়ি। মাওলানা বজলুল করিম মন্দাকিনী রহস্যের গোড়া বুঝতে পেরেছেন। যা দেখেছেন তা এভাবে লিখেছেন–

“তুর ফেলেস্টাইন, দামেস্ক-মিশরে,

মহাসমারোহে মদিনা নগরে

বাগদাদ-আজমিরে, পেয়েছি তোমারে

অপার করুণা দান।

কে তুমি হে সখা, আড়ালে তাকিয়া, 

হরিলে আমারি প্রাণ

ছলনা কৌশলে, জগত মজালে,

এমন মোহনী জানো।...”


স্কুলের রীতিনীতি বেসামাল। রোগ হলে ডাক্তার লাগে, দাওয়াই দিতে হয়। বহু পরীক্ষা-নীরিক্ষা চলতে থকে। অথচ তিনি কুষ্ঠরোগ ভালো করেন লাঠির আঘাতে। জ্বরে ভোগা শিশুকে ডাক্তার নিষেধ করেছের ‘আম’ খেতে। তিনি বলন, ‘তুমি আম খাও, ভালো হয়ে যাবা’। আবার কখনো দেখা যাচ্ছে- রোগ হয়েছে একজনের পানি পড়া দিচ্ছে অন্যকে! পুকুরে লোটা মেরে দূর পাহাড়ের ভক্তের সামনে থেকে বাঘ তাড়ান নি কেবল, মাইজভাণ্ডার শরিফে বাঘ-সাপেরা রীতিমত দীক্ষা নিতেও আসতো।


ক্লাসের সর্বপেছনের ছাত্রটা অদ্ভূত শক্তিতে সাবরেজিস্টারি পরীক্ষায় প্রথম হয়ে বসতে দেখা যায়। আবার নিতান্তই অজ্ঞ একজনকে “হেকিম সাহেব” সম্বোধনে তিনি হেকিম হয়ে বড়ো বড়ো রোগের চিকিৎসা করা শুরু করে দেয়। ব্যারামও উধাও হয় যা দেন তাতেই! এভাবে মানব-দানব, পশুপাখি, ফেরেশতা, জীন সবাই তাঁর স্কুলের ছাত্রত্ব গ্রহণে লিপ্ত ও তৃপ্ত। রমেশ দারুণই বলেছেন- 

“নফসানিয়াতে ভাগ-বিয়োগ, রুহানিতে পুরণ-যোগ,

ঈমান সাহিত্য তাঁর নির্দিষ্ট আছে,

খেদমত বিজ্ঞান যাঁর, দয়া করলে হেডমাস্টার,

তামাম দুনিয়া হবে নজরের কাছে।

গাউছুল আজম মাইজভাণ্ডারি স্কুল খুইলাছে।”


প্রথম ভাগে খলিফাদের কথা বলছিলাম সামান্য। জীবনী ঘেঁটে দেখলাম ষাটোর্ধ্ব। এগুলো জাহেরি হিসাব। বাতেনিভাবে আরো কতজন কতদিক থেকে পেয়েছেন সে হিসাবে যাচ্ছি না। এই ষাট জনের সবাই কিন্তু বাংলাদেশী না। ভিনদেশীও আছে। একেকজন একেক জায়গার বাদশাহ। আর হজরত? সূত্র মিলিয়ে দেখুন– বাদশাদের বাদশাহ। তাঁরা হজরতের সানাখানি-গজল লিখেছেন, গেয়েছেন হাজার হাজার। শুধু তাঁরা? না, হজরতের ইনতিকালের শতবর্ষ পেরিয়ে গেছে। আজও থেমে নেই। চলছে, চলতে থাকবে...

“আকাশ বাতাস আর, দেব-দেবতা তাবেদার,

যাহার হুকুমে চলে এই ত্রিভূবন।

কেন চিনলি নারে মন, গাউছুল আজম মাইজভাণ্ডারি মাওলানা কেমন?”


তবুও পেঁচারা নিন্দায় লিপ্ত। তিনি সিজদা নিতেন, গান করাতেন। ঢোল-তবলা বাজিয়ে ‘সামা’ করতেন। অথচ এই ঢোল-তবলা আর ‘সামা’য় ডুবে কতজন যে আরশ-কুরসি সায়ের করে এসেছে সে খবর আর রাখে কে? মাওলানা হাদি যথার্থ লিখে গেছেন–

“অন্ধে কি বুঝিতে পারে প্রেমিকের যাতন

পেঁচকে কি সহিতে পারে সূর্যের কিরণ।

প্রেমিক বিনে প্রেমধন, কি জানিবে মূর্খজন,

ভেকে কি বুঝিবে পুষ্প আগর চন্দন।”

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মসলকে আলা হযরত

বিষয়ঃ মসলকে আলা হযরতঃ একটি তাত্ত্বিক পর্যালোচনা। —মুহাম্মদ সৈয়দুল হক শিক্ষার্থী: জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা। ফলপ্রার্থী: ফাযিল প্রথম বর্ষ ★প্রারম্ভিকাঃ  “তমসা ঘেরা এ দুনিয়ার মানুষ দেখিলো সেদিন পথ দীনের আকাশে উদিল যেদিন ‘মসলকে আলা হযরত’ বতুলতায় ভরা এ উপমহাদেশ পেয়েছে সেদিন দিশা রবিসম সে মসলক-গুণে কেটে গেছে অমানিশা।” যাবতীয় প্রশংসা সেঁ মহীয়ান সত্ত্বা আল্লাহর জন্য, যিনি আমাদেরকে শ্রেষ্ঠ নবির শ্রেষ্ঠ উম্মত হিসেবে কবুলের পাশাপাশি শ্রেষ্ঠ মুজাদ্দিদ ইমাম আলা হযরত (রহ.)’র মসলকে কবুল করেছেন। অগুনতি দরুদ ও সালামের নজরানা সেঁ দুজাহানের বাদশা নবি মুহাম্মদ (দ.) এর পাক কদমে, যাঁর অশেষ করুণায় তাঁরই নির্ধারিত যুগের মহান দিকপাল ইমাম আহমদ রেযা খাঁন (রা.)’র মসলকের শামীয়ানায় আমরা আশ্রিত। ইসলামের সকল যুগের সকল সূর্যসন্তানদের প্রতি সশ্রদ্ধ সালামপূর্বক স্মরণ করছি যাঁর পথ-মত তথা ’মসলক’ নিয়ে লিখতে বসেছি, যুগের সে মহান সংস্কারক, আঁধারে আলোকরশ্মি, দোজকের তাপদাহে জান্নাতি পবন, অথৈ সমুদ্রে জাহাজের কাণ্ডারিতুল্য ইমাম আহমদ রেযা খাঁঁন ব্রেলভী (রা.) কে, যিনি এ পৃথিবীতে না এলে ইসলাম-সূর্য এদ্দিনে হয়ত তাঁর...

প্রশংসিত ৮

 প্রশংসিত-৮ ১. আকাশে ঘনঘন বিদ্যুতের চমক। আগুনের গোলার মতো আলোর রেখা। তিরের গতিতে ছোটে গিয়ে এক জায়গায় অদৃশ্য। যেন দক্ষ শিকারির তাক করা অলঙ্ঘনীয় অভীষ্ট। মিস হওয়ার সুযোগ-ই নেই। মক্কার আকাশে এমন অগ্নিতিরের গতিবিধি বেড়ে গেছে কিছুদিন ধরে। জিন-শয়তানদের মাঝে চরম হতাশা! আকাশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে পালিয়ে মরছে। আত্মগোপনের চেষ্টায় মগ্ন কেউকেউ। দুষ্টু জিনদের একদলের সাথে অপর দলের সাক্ষাৎ হলো। বন্ধুগণ, ঘটনা কী? আমাদের প্রতি উল্কাবৃষ্টি শুরু হলো কেন হঠাৎ? শয়তানের সাহায্যে ফেরেশতাদের গোপন কথায় আড়িপাতা কঠিন হয়ে পড়েছে ইদানীং। গণকদের কাছে তথ্য সরবরাহ করতে পারছি না। এই কারণে তাদের অত্যাচার সহ্য করতে হচ্ছে। অপরদল শোনালো বিষ্ময়কর দুঃসংবাদ! আপন সম্প্রদায়কে সতর্ক করে বললো—আড়িপাতা বন্ধ করো। “আমরা ফেরেশতাদের মুখে এমন এক কিতাবের পাঠ শুনেছি, যা ইতোপূর্বের কিতাবগুলোকে সত্যায়িত করে এবং সত্য ও সরল পথের দিশা দেয়।” (সুরা ৪৬: ২৯-৩০)। অতঃপর হতাশ জিনসকল হেদায়েতের আশায় মক্কায় নেমে আসতে শুরু করলো… ২. ছোটোখাটো এক পূজোমণ্ডপ। মূর্তির উদ্দেশে সেখানে বাছুর বলি হয়েছে। কাচা মাংসের ভাগ নিতে উপস্থিত মক্কার অন্যতম বীরশার...

রমজান মাহিনা

রমজান মাহিনা —মুহাম্মদ সৈয়দুল হক দ্বারে এসেছে আবার, সেই রহম খোদার রমজান মাহিনা ধরা পেয়েছে আবার খরা পেরিয়ে জোয়ার— রহমত খজিনা। মাফ করিবে খোদায়; হাঁফ ছেড়েছে সবাই সিজদায় পড়ে আজ, পাপ নিয়াছে বিদায় সাফ হয়েছে হৃদয় কোলাহল করে রাজ। ছেড়ে শয়তানি কাম, পড়ে খোদার কালাম, চোখে পর্দা-দখল, হাতে তসবির দান, মুখে জপ সোবহান হাঁকে মসজিদে চল। দেখো জনম-খাদক; যার খাওয়াটাই শখ সদা খাই খাই রব, ডরে এক আল্লার—ঘরে থেকে অনাহার করে সুখ অনুভব। নিয়ে উপাদেয় সব, সবে রয়েছে নিরব পেটে ক্ষুধা-অস্থির— প্রভু দেয়নি আদেশ তাই করে সমাবেশ পড়ে দোয়া-তকবির। রব উঠে তসলিম, ওরে ওরে মুসলিম সম্ভাষে মালায়েক, সব জান্নাতি দ্বার খোলে প্রভু-করুণার ক্ষমে শত নালায়েক। লভে স্বর্গী সুবাস বহে মুক্ত বাতাস পুরো ধরণী অতল শুধু মুসলিম নয় যত ধর্ম ধরায় সেথা মিশেছে সকল।